কার্ডিওলজি কার্ডিওলজি ক্যান্সারবিজ্ঞান ক্যান্সারবিজ্ঞান গ্যাস্ট্রো গ্যাস্ট্রো ডার্মাটোলজি ডার্মাটোলজি নিউরোলজি নিউরোলজি শারদ স্বীকৃতি শারদ স্বীকৃতি শিশুরোগ শিশুরোগ স্ত্রীরোগ স্ত্রীরোগ হেলথ টিপস হেলথ টিপস
শারদ স্বীকৃতি > শারদ স্বীকৃতি – স্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬ (Sharad Swikriti – Swasthya Suraksha Samman 2026)
শারদ স্বীকৃতি banner

শারদ স্বীকৃতি – স্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬ (Sharad Swikriti – Swasthya Suraksha Samman 2026)

শেয়ার করুন

উৎসবের আনন্দে সামাজিক দায়বদ্ধতার নতুন অঙ্গীকার….

উৎসব শুধু আলো, রঙ ও আনন্দের সমাহার নয়। উৎসব মানুষের সঙ্গে মানুষের সংযোগ, সহমর্মিতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতারও এক অনন্য প্রকাশ।দুর্গাপুজো বাংলার প্রাণের উৎসব।তাকে ঘিরে আলোয় আলোকিত হয় শহর, জনপদ ও মানুষের মন। কিন্তু সেই আলোর সবচেয়ে সুন্দর অর্থ তখনই প্রকাশ পায়, যখন তা সুস্থ, স্বাভাবিক ও নিরাপদউৎসবে পরিণত হয়।

উৎসবের দিনগুলো ছাড়াও সারা বছর অসংখ্য পুজো কমিটিও ক্লাব মানুষের নিরাপত্তা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণের জন্য নীরবে কাজ করে চলেছে।কোথাও আয়োজিত হয় রক্তদান শিবির, কোথাও স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি। কোথাও পরিবেশ রক্ষার উদ্যোগ, আবার কোথাও মানুষের পাশে দাঁড়ানোর একান্ত প্রয়াস। এই উদ্যোগগুলিই উৎসবকে আনন্দের সীমা ছাড়িয়ে মানবিকতার উৎসবে পরিণত করে।

এই নীরব অবদানকে সামনে এনে ডিজি হেলথকেয়ার ওয়েলনেস (Digi Healthcare Wellness)-এর সম্মান জানানোর উদ্যোগ“শারদ স্বীকৃতি – স্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬” (Sharad Swikriti – Swasthya Suraksha Samman 2026)।যাদের সহযোগিতায় আমাদের এই মহৎ উদ্যোগ তারা হলেন ডা. সিরাজ আহমেদ, ডা. প্রবীর ভৌমিক, ডা. ইন্দ্রনীল প্রামাণিক, ডা. সুব্রত সাহা রায়, ডা. সুশান্ত মাইতি, ডা. দেবজ্যোতি দাস, ডা. বিনায়ক রায়, ডা. ডালিয়া চ্যাটার্জি, ডা. বরুণ দত্ত, ডা. অভিরূপ সাহা রায়, ডা. সঞ্চয়ন মণ্ডলএবং ডা. সুপ্রিয় সাহা।

“শারদ স্বীকৃতি – স্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬” (Sharad Swikriti – Swasthya Suraksha Samman 2026)শুধুমাত্র একটি সম্মাননা নয়। এটি সেইসব পুজো কমিটির সামাজিক দায়বদ্ধতা, স্বাস্থ্যসচেতনতা এবং মানবিক উদ্যোগের প্রতি শ্রদ্ধার প্রকাশ—যারা উৎসবের পাশাপাশি সমাজের জন্যও কাজ করে চলেছে।ডিজি হেলথকেয়ার ওয়েলনেস(Digi Healthcare Wellness)-এর এই আয়োজন খুঁজে নেবে সেইসব পুজো কমিটিকে, যারা শুধুমাত্র একটি সুন্দর মণ্ডপ নির্মাণে নয়, মানুষের জন্য একটি সুন্দর সমাজ নির্মাণেও ভূমিকা রাখছে।

আপনার প্রতিষ্ঠানও হতে পারে এই পরিবর্তনের অংশ-

এই উদ্যোগের প্রকৃত শক্তি আরও বাড়ে যখন-

  • স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান
  • হাসপাতাল
  • নার্সিংহোম
  • ডায়াগনস্টিক সেন্টার
  • চিকিৎসক
  • ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান

এবং সমাজকল্যাণে নিবেদিত কর্পোরেট সংস্থাগুলি পাশে এসে দাঁড়ায়।কারণ একটি সুস্থ সমাজ শুধু চিকিৎসায় গড়ে ওঠে না—গড়ে ওঠে সচেতনতা, সহযোগিতা ও সম্মিলিত দায়বদ্ধতার মাধ্যমে।

আপনাদের অংশগ্রহণ শুধুমাত্র একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া নয়; এটি একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনের সম্মিলিত অঙ্গীকার।একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান শুধু সেবা প্রদান করে না—মানুষের আস্থা অর্জন করে, সমাজের পাশে দাঁড়ায় এবং আগামী দিনের জন্য ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।

তাই আসুন, উৎসবকে আরও অর্থবহ করে তুলি।

স্বাস্থ্যের সঙ্গে যুক্ত হোক সচেতনতা।
সচেতনতার সঙ্গে যুক্ত হোক মানবিকতা।
আর মানবিকতার সঙ্গে যুক্ত হোক সামাজিক দায়বদ্ধতা।

ডিজি হেলথকেয়ার ওয়েলনেস(Digi Healthcare Wellness)আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছে— সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা এবং সমাজকল্যাণে বিশ্বাসী প্রতিটি সংগঠনকে। আপনিও হোন এই পরিবর্তনের অংশ। আপনার প্রতিষ্ঠানকে যুক্ত করুন একটি দায়িত্বশীল, মানবিক এবং প্রভাবশালী উদ্যোগের সঙ্গে।উৎসব হোক মানুষের জন্য।স্বাস্থ্য হোক সমাজের অঙ্গীকার।আর আগামী হোক আরও সুস্থ, সচেতন ও সুন্দর।

শারদ স্বীকৃতি – স্বাস্থ্য সুরক্ষা সম্মান ২০২৬

(Sharad Swikriti – Swasthya Suraksha Samman 2026)

“সুস্থতার অঙ্গীকার, শ্রেষ্ঠত্বের সম্মান”

সম্পর্কিত পোস্ট সব দেখুন

No related posts found.

Copyright © 2026 Digi Healthcare Wellness. All Rights Reserved.