কার্ডিওলজি কার্ডিওলজি ক্যান্সারবিজ্ঞান ক্যান্সারবিজ্ঞান গ্যাস্ট্রো গ্যাস্ট্রো ডার্মাটোলজি ডার্মাটোলজি নিউরোলজি নিউরোলজি শারদ স্বীকৃতি শারদ স্বীকৃতি শিশুরোগ শিশুরোগ স্ত্রীরোগ স্ত্রীরোগ হেমাটোলজি হেমাটোলজি হেলথ টিপস হেলথ টিপস
স্বাস্থ্য বিজ্ঞানের সাম্প্রতিক আপডেট > ডায়াবেটিসে সঠিক যত্ন: কীভাবে নিজের সুস্থতা নিশ্চিত করবেন
ডায়াবেটিসে সঠিক যত্ন: কীভাবে সঠিক খাদ্য, নিয়মিত ব্যায়াম ও রক্তে শর্করা পরীক্ষা করে নিজের সুস্থতা বজায় রাখা যায়

ডায়াবেটিসে সঠিক যত্ন: কীভাবে নিজের সুস্থতা নিশ্চিত করবেন

by Digi-Admin

শেয়ার করুন

ডায়াবেটিস বর্তমানে বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী রোগ। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে প্রায় কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত। সঠিক সময়ে নিয়ন্ত্রণে না আনলে ডায়াবেটিস হৃদরোগ, কিডনি সমস্যা, চোখের দৃষ্টি কমে যাওয়া, স্নায়ুর ক্ষতির মতো নানা জটিলতা তৈরি করতে পারে। তাই ডায়াবেটিস হলে নিয়মমাফিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু কীভাবে এই রোগ মানুষকে আক্রান্ত করে? এর প্রতিকার করে কীভাবে? এই ব্লগে আমরা জানবো কীভাবে এই রোগ হয় এবং কীভাবে সঠীক যত্নের মাধ্যমে এই রোগ কে প্রতিরোধ করা যায়।

ডায়াবেটিস কি এবং এটি কীভাবে মানুষকে আক্রান্ত করে?

Diabetes হলো এমন একটি দীর্ঘস্থায়ী স্বাস্থ্যসমস্যা যেখানে শরীর রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের শরীর ইনসুলিন নামের একটি হরমোন তৈরি করে, যা গ্লুকোজকে কোষে পৌঁছে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে। কিন্তু ডায়াবেটিস হলে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, অথবা তৈরি হওয়া ইনসুলিন ঠিকভাবে কাজ করে না। এর ফলেই রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

ডায়াবেটিস সাধারণত দুই ধরনের—টাইপ ১ এবং টাইপ ২। টাইপ ১ ডায়াবেটিসে শরীর সম্পূর্ণভাবে ইনসুলিন উৎপাদন বন্ধ করে দেয়, তাই রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। টাইপ ২ ডায়াবেটিসে ইনসুলিন থাকলেও তা সঠিকভাবে কাজ করে না, যাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়।

ডায়াবেটিস মানুষের শরীরে অদৃশ্যভাবে আক্রমণ করে। শুরুতে কোনো উপসর্গ দেখা যায় না বলে অনেকেই বুঝতে পারেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি হৃদপিণ্ড, কিডনি, চোখ, স্নায়ু এবং রক্তনালিতে ক্ষতি করতে শুরু করে। অতিরিক্ত প্রস্রাব, প্রচণ্ড তেষ্টা, ক্লান্তি, ওজন কমে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া—এসবই ডায়াবেটিসের সাধারণ লক্ষণ।

১. নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করুন

ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো নিয়মিত ব্লাড সুগার মনিটরিং।

প্রতিদিন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্লাড সুগার মাপুন
ফাস্টিং ও পোস্ট প্র্যান্ডিয়াল দুই ধরনের রিপোর্ট খেয়াল রাখুন
রিপোর্ট অনুযায়ী খাদ্যাভ্যাস ও ওষুধ নিয়ন্ত্রণ করুন

এতে দ্রুত বোঝা যায় শর্করার মাত্রা বাড়ছে নাকি কমছে।

২. খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন

ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাসই নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা রাখে।
আপনার খাদ্যাভ্যাসের মধ্যে বিশেষ করে থাকবে ওটস, ব্রাউন রাইস, রুটি, সবজি যেমন লাউ, করলা, মেথি, পালং ইত্যাদি। ফলের মধ্যে কম মিষ্টি ফল যেমন আপেল, পেয়ারা, কমলা ইত্যাদি। ডাল, চিকেন, মাছ—প্রোটিনসমৃদ্ধ খাবার বড় ভূমিকা রাখে আপনার শরীর কে পুষ্টি যোগাতে।

যা এড়িয়ে চলবেন – মিষ্টি খাবার, কেক, পেস্ট্রি, বেশি তেলে ভাজা খাবার, বেশি পরিমাণে ভাত, বিভিন্ন ধরনের প্যাকেটের জুস, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি।
মনে রাখবেন, ছোট ছোট খাবার বারবার খান—এটি ব্লাড সুগার স্ট্যাবল রাখতে সাহায্য করে।

৩. নিয়মিত হাঁটুন বা ব্যায়াম করুন

প্রতিদিন ৩০–৪৫ মিনিট হাঁটা ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী।
ব্যায়াম করলে— ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে, ওজন নিয়ন্ত্রণে থাকে, রক্তচাপ স্বাভাবিক থাকে, মানসিক চাপ কমে, সাঁতার, যোগব্যায়াম, সাইক্লিং — এগুলোও খুব ভালো আপনার শরীর কে সচল রাখার জন্য।
তবে নতুন ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

৪. ওজন নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি

যাদের ওজন বেশি, তাদের ডায়াবেটিস দ্রুত বাড়ে। তাই— সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম খুব জরুরি। এই তিনটি জিনিস ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

৫. পর্যাপ্ত জল পান করুন

ডায়াবেটিস রোগীদের মধ্যে অতিরিক্ত প্রস্রাব হওয়ার কারণে শরীরে জল শুন্যতা দেখা যেতে পারে।
তাই প্রতিদিন যথেষ্ট পরিমাণ জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬. মানসিক চাপ কমান

স্ট্রেস বাড়লে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই—

মেডিটেশন

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম

পর্যাপ্ত ঘুম

অবসর সময়ে নিজের পছন্দের কাজ করবেন, এগুলো স্ট্রেস কমাতে সাহায্য করে।

৭. পায়ের যত্ন নিন

ডায়াবেটিস রোগীদের পায়ে ইনফেকশন বা ক্ষত সহজে হতে পারে। প্রতিদিন পা ধুয়ে শুকিয়ে নিন। কাটা-ছেঁড়া হলে অবহেলা করবেন না এবং আরামদায়ক জুতো পরুন। তাতে আপনার পায়ে ইনফেকশন হবে না, এবং আপনার পা হয়ে উঠবে কোমল ও সুন্দর।

৮. নিয়মিত ডাক্তার দেখান

অনেকেই ভাবেন ডায়াবেটিস শুধু ওষুধে চলে—কিন্তু নিয়মিত চেক-আপ জরুরি।

HbA1c পরীক্ষা

লিপিড প্রোফাইল

কিডনি ফাংশন

চোখের পরীক্ষা
প্রতি ৩–৬ মাসে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

উপসংহার

ডায়াবেটিস জীবনকে থামিয়ে দেয় না—শুধু জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে হয়।
সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, মানসিক স্বাস্থ্যের যত্ন আর চিকিৎসকের পরামর্শ মেনেই আপনি ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ডায়াবেটিসে সঠিক যত্ন মানেই সুস্থ জীবন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন—কারণ শরীরই আপনার আসল সম্পদ।

স্বাস্থ্য বিজ্ঞানের লেটেস্ট আপডেট

সম্পর্কিত পোস্ট সব দেখুন

Copyright © 2026 Horisont Digi Healthcare Pvt. Ltd.. All Rights Reserved.
Home Notifications

Notifications

  • No notifications yet.
Login